জিন, জাদু, বদনজর ও হিংসা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য শরিয়তসম্মত রুকইয়াহ, বিষয়ভিত্তিক কুরআন মাজিদের তিলাওয়াত এবং নির্ভরযোগ্য রুকইয়াহ পাঠকদের অডিও।

১.১ জিন ও শয়তান-সম্পর্কিত রুকইয়াহ।

  • জিন-সম্পর্কিত বিষয়ের জন্য সাধারণ রুকইয়াহ
  • শয়তানের কুমন্ত্রণা ও ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা
  • নিজের জন্য রুকইয়াহ শোনা ও পড়ার অডিও
  • পরিবারের সদস্যদের জন্য রুকইয়াহ
  • সংক্ষিপ্ত রুকইয়াহ
  • দীর্ঘ রুকইয়াহ
আরও জানুন…..

১.২ জাদু-সম্পর্কিত রুকইয়াহ।

  • জাদু-সম্পর্কিত রুকইয়াহ অডিও
  • কুরআনে জাদু প্রসঙ্গে বর্ণিত আয়াতের তিলাওয়াত
  • সূরা আল-বাকারার তিলাওয়াত
  • নির্বাচিত কুরআনিক আয়াতের সমন্বয়ে রুকইয়াহ
  • সংক্ষিপ্ত রুকইয়াহ
  • দীর্ঘ রুকইয়াহ

১.৩ বদনজর ও হিংসা-সম্পর্কিত রুকইয়াহ।

  • বদনজর-সম্পর্কিত রুকইয়াহ
  • হিংসা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য কুরআন তিলাওয়াত
  • সূরা আল-ফালাক ও সূরা আন-নাস
  • বদনজর-সম্পর্কিত রুকইয়াহ অডিও
  • সংক্ষিপ্ত রুকইয়াহ
  • দীর্ঘ রুকইয়াহ

১.৪ পূর্ণাঙ্গ রুকইয়াহ অডিও।

  • সাধারণ পূর্ণাঙ্গ রুকইয়াহ
  • দীর্ঘ সময়ের রুকইয়াহ
  • সংক্ষিপ্ত রুকইয়াহ
  • নির্বাচিত কুরআনিক আয়াতের সমন্বিত রুকইয়াহ
  • যাচাইকৃত রুকইয়াহ পাঠকদের অডিও সংগ্রহ

বিপদ মুক্তি, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, ঘুম, জীবিকা- ব্যবসা, ঋণ মুক্তি, পরিবার, সন্তান, পড়াশোনা, জীবনের সংকট এবং দৈনন্দিন আমলের জন্য কুরআন তিলাওয়াত, সহিহ দোয়া ও যিকিরের অডিও।

আরও জানুন…..

২.২ শারীরিক অসুস্থতা ও শিফা।

  • সাধারণ অসুস্থতা ও সুস্থতার জন্য দোয়া
  • ব্যথার সময় পাঠযোগ্য মাসনুন দোয়া
  • মাথাব্যথা, পেটের অস্বস্তি ও অন্যান্য ব্যথার প্রাসঙ্গিক দোয়া
  • দীর্ঘমেয়াদি অসুস্থতার সময় কুরআন তিলাওয়াত ও দোয়া
  • অসুস্থ ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য দোয়া
  • শিফা প্রার্থনার কুরআনিক আয়াত ও প্রামাণ্য দোয়া

২.৩ মানসিক প্রশান্তি ও অন্তরের প্রশান্তি।

  • দুশ্চিন্তা ও দুঃখের সময়ের দোয়া
  • ভয় ও অস্থিরতার সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা
  • ধৈর্য, তাওয়াক্কুল ও আশাবোধ জাগানোর কুরআন তিলাওয়াত
  • কঠিন সময়ে পড়ার প্রামাণ্য দোয়া
  • একাকিত্ব ও মন খারাপের সময় কুরআন তিলাওয়াত

২..৪ ঘুম ও বিশ্রাম।

  • ঘুমের আগে মাসনুন দোয়া ও যিকির
  • ঘুমের আগে সূরা আল-ইখলাস, আল-ফালাক ও আন-নাস
  • আয়াতুল কুরসি
  • সূরা আল-বাকারার শেষ দুই আয়াত
  • রাতের ইবাদত ও প্রশান্তির জন্য কুরআন তিলাওয়াত

২.৫ পরিবার, দাম্পত্য ও সন্তান সমস্যার সমাধান।

  • স্বামী-স্ত্রীর সম্পর্ক ও পারিবারিক শান্তির জন্য দোয়া
  • সন্তানদের হেদায়াত ও কল্যাণের জন্য দোয়া
  • সন্তানদের সুস্থতার জন্য প্রার্থনা
  • বাবা-মায়ের জন্য দোয়া
  • পরিবারের সদস্যদের কল্যাণ ও হেদায়াতের জন্য দোয়া

২.৬ পড়াশোনা, কাজ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

  • জ্ঞান বৃদ্ধির দোয়া
  • পড়াশোনা ও কাজের আগে আল্লাহর সাহায্য প্রার্থনা
  • সঠিক সিদ্ধান্তের জন্য ইস্তিখারার দোয়া
  • নতুন কাজ ও হালাল উদ্যোগের জন্য কল্যাণ প্রার্থনা
  • ভ্রমণ ও নিরাপত্তার মাসনুন দোয়া

২.৭ বিপদ, দুঃখ ও কঠিন পরিস্থিতি।

  • বিপদ ও সংকটের সময়ের দোয়া
  • শোক ও প্রিয়জন হারানোর সময় ধৈর্যের দোয়া
  • কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য প্রার্থনা
  • তওবা ও ইস্তিগফার
  • আল্লাহর রহমত, ক্ষমা ও হেদায়াত প্রার্থনা

২.৮ দৈনন্দিন আমল ও নিয়মিত সুরক্ষা।

  • সকাল-সন্ধ্যার মাসনুন যিকির
  • ঘুমের আগে ও ঘুম থেকে ওঠার দোয়া
  • ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার দোয়া
  • খাবার ও পানাহারের দোয়া
  • আয়াতুল কুরসি ও কুরআনের নির্বাচিত সূরা
  • নিয়মিত তিলাওয়াত ও যিকিরের অডিও

২.৯ কুরআনের নির্বাচিত সূরা ও আয়াত।

  • সূরা আল-ফাতিহা
  • সূরা আল-বাকারা
  • আয়াতুল কুরসি
  • সূরা আল-বাকারার শেষ দুই আয়াত
  • সূরা আল-ইখলাস
  • সূরা আল-ফালাক
  • সূরা আন-নাস
  • শিফা, রহমত, ধৈর্য ও তাওয়াক্কুল-সম্পর্কিত আয়াত

অডিও নির্বাচন: প্রতিটি অডিওর শিরোনাম ও বিবরণে তার বিষয় ও উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কুরআন তিলাওয়াত ও প্রামাণ্য দোয়া উভয় বিভাগের প্রয়োজন অনুযায়ী দেখানো যাবে; একই অডিও একাধিক বিভাগে প্রয়োজন হলে সেটি পুনরায় আপলোড না করেও প্রদর্শন করা যাবে। কোনো নির্দিষ্ট সমস্যার জন্য বিশেষ সুন্নাহ-নির্ধারিত আমল হিসেবে কিছু উপস্থাপন করা হলে তার প্রামাণ্য দলিলও উল্লেখ থাকবে।


রাসুলুল্লাহ ﷺ-এর আমল ও চিকিৎসা পদ্ধতি।

আলী ইবনু আবি তালিব (রা.) থেকে একটি বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ ﷺ-কে একটি বিচ্ছু দংশন করলে তিনি দংশিত স্থানে পানি ও লবণ ব্যবহার করেন এবং একই সঙ্গে মু‘আউয়িযাতাইন (সূরা আল-ফালাক ও সূরা আন-নাস) দ্বারা রুকইয়াহ করেন।

আরও জানুন….

হাদিসের আরবি متن

لَدَغَتِ النَّبِيَّ ﷺ عَقْرَبٌ وَهُوَ يُصَلِّي، فَلَمَّا فَرَغَ قَالَ: لَعَنَ اللَّهُ الْعَقْرَبَ، لَا تَدَعُ مُصَلِّيًا وَلَا غَيْرَهُ، ثُمَّ دَعَا بِمِلْحٍ وَمَاءٍ، فَجَعَلَهُ فِي إِنَاءٍ، ثُمَّ جَعَلَ يَصُبُّهُ عَلَى إِصْبَعِهِ حَيْثُ لَدَغَتْهُ، وَيَمْسَحُهَا، وَيُعَوِّذُهَا بِالْمُعَوِّذَتَيْنِ.

বাংলা উচ্চারণ

লাদাগাতিন-নাবিয়্যা ﷺ ‘আকরাবুন ওয়া হুয়া ইউসাল্লী। ফালাম্মা ফারাগা ক্বালা: লা‘আনাল্লাহুল-‘আকরাবা, লা তাদা‘উ মুসাল্লিয়ান ওয়া লা গাইরাহু। ছুম্মা দা‘আ বিমিলহিন ওয়া মা-ইন, ফাজা‘আলাহু ফী ইনা-ইন। ছুম্মা জা‘আলা ইয়াসুব্বুহু ‘আলা ইসবিহিহি হাইছু লাদাগাতহু, ওয়া ইয়ামসাহুহা, ওয়া ইউ‘আউয়িযুহা বিল-মু‘আউয়িযাতাইন।

বাংলা অর্থ

আলী (রা.) বলেন, রাসুলুল্লাহ ﷺ নামাজরত অবস্থায় একটি বিচ্ছু তাঁকে দংশন করল। নামাজ শেষ করার পর তিনি বললেন, “আল্লাহ বিচ্ছুটির ওপর লানত করুন; এটি কোনো নামাজরত ব্যক্তি বা অন্য কাউকে ছাড়ে না।” এরপর তিনি পানি ও লবণ আনালেন এবং তা একটি পাত্রে রাখলেন। তারপর দংশিত আঙুলের স্থানে সেই পানি ঢালতে লাগলেন, সেটি মুছতে লাগলেন এবং তার ওপর মু‘আউয়িযাতাইন (সূরা আল-ফালাক ও সূরা আন-নাস) দ্বারা রুকইয়াহ করতে লাগলেন।O

দলিল

গ্রন্থ: আত-তিব্বুন নববী — আবু নু‘আইম আল-ইসফাহানি
বর্ণনা: ৫৭২
অধ্যায়: باب في لدوغ الهوام — বিষাক্ত প্রাণীর দংশন সম্পর্কিত অধ্যায়।

একই গ্রন্থে ৫৭১ নম্বর বর্ণনাতেও পানি ও লবণ ব্যবহারের বর্ণনা রয়েছে।

দলিল: আলী (রা.) থেকে বর্ণিত। আল-মু‘জাম আস-সাগীর (তাবারানি), হাদিস ৮৩০; আল-হাইসামি, মাজমাউয যাওয়াইদ, ৫/১১৪—সনদ হাসান; শাইখ আল-আলবানি, হিদায়াতুর রুওয়াত, হাদিস ৪৪৯১—সহিহ।

সংক্ষিপ্ত ব্যাখ্যা।

এই হাদিস ইসলামের চিকিৎসা-নীতি স্পষ্টভাবে তুলে ধরে। ইসলাম রোগকে অস্বীকার করে না, আবার চিকিৎসাকেও অবহেলা করতে শেখায় না। বরং রোগ হলে যথাযথ চিকিৎসা গ্রহণ করা, রোগের কারণ অনুসন্ধান করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা—এই তিনটি বিষয়কে একসঙ্গে ধারণ করতে শিক্ষা দেয়।

রুকইয়াহ তিলাওয়াত-কারী আলেমগণের নাম ও পরিচিতি।

এই বিভাগে কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত কারী এবং রুকইয়াহ শারইয়াহর পাঠ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শাইখদের পরিচিতি ও অডিও একসঙ্গে সাজানো হয়েছে। প্রত্যেকের পরিচয়ে তাঁর মূল পরিচয়, শিক্ষা বা কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ তথ্য এবং লাইব্রেরিতে প্রাসঙ্গিক অডিওর ধরন তুলে ধরা হয়েছে।

১. শাইখ আবদুর রহমান আস-সুদাইস।

শাইখ আবদুর রহমান ইবন আবদুল আজিজ আস-সুদাইস ১৯৬২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বখ্যাত কুরআন কারী, ইমাম ও খতিব। শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন এবং ইমাম মুহাম্মদ ইবন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয় ও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি দীর্ঘদিন মসজিদুল হারাম, মক্কা পবিত্র মসজিদ—এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর হৃদয়স্পর্শী কুরআন তিলাওয়াত বিশ্বজুড়ে পরিচিত এবং বহু মানুষ তাঁর তিলাওয়াত শুনে কুরআন পাঠে অনুপ্রাণিত হন।

লাইব্রেরিতে অডিও: কুরআন তিলাওয়াত, নির্বাচিত সূরা এবং নির্ভরযোগ্যভাবে যাচাইকৃত রুকইয়াহ অডিও।

আরও জানুন…..

২. শাইখ মিশারী রশিদ আল-আফসী।

শাইখ মিশারী ইবন রশিদ আল-আফসী কুয়েতের বিশিষ্ট কুরআন কারী, ইমাম ও ইসলামি নাশিদ-শিল্পী। তিনি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন এবং মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে কুরআন ও কিরাআত বিষয়ে অধ্যয়ন করেন। তাঁর সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

লাইব্রেরিতে অডিও: পূর্ণাঙ্গ কুরআন তিলাওয়াত, নির্বাচিত সূরা এবং যাচাইকৃত রুকইয়াহ অডিও।

৩. শাইখ আবদুর রহমান আল-ওয়াসি।

শাইখ আবদুর রহমান ইবন জামাল আল-ওয়াসি সৌদি আরবের একজন পরিচিত কুরআন কারী ও ইমাম। তিনি হাফস আন আসিম রেওয়ায়েতে কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত এবং সৌদি আরবের আল-খোবার শহরের আল-ইখলাস মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর তিলাওয়াতের অডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।  

লাইব্রেরিতে অডিও: পূর্ণাঙ্গ কুরআন তিলাওয়াত, নির্বাচিত সূরা এবং নির্ভরযোগ্য সূত্রে পাওয়া রুকইয়াহ অডিও।

৪. শাইখ খালিদ আল-হিবশী।

শাইখ খালিদ ইবন ইবরাহিম আল-হিবশী সৌদি আরবের রুকইয়াহ শারইয়াহর সঙ্গে সংশ্লিষ্ট পরিচিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে কুরআন ও সুন্নাহ-ভিত্তিক রুকইয়াহ , শিক্ষা ও প্রশিক্ষণের কাজে যুক্ত। তাঁর নামে প্রকাশিত অডিও সংগ্রহে সাধারণ রুকইয়াহ, সূরা আল-বাকারা, বদনজর ও জাদু-সম্পর্কিত বিষয়-ভিত্তিক রুকইয়াহসহ তেলাওয়াত রয়েছে।

লাইব্রেরিতে অডিও: সাধারণ ও পূর্ণাঙ্গ রুকইয়াহ, দীর্ঘ ও সংক্ষিপ্ত রুকইয়াহ এবং বিষয়ভিত্তিক রুকইয়াহর অডিও।

৫. শাইখ ওয়াহিদ আবদুস সালাম বালী।

শাইখ ওয়াহিদ ইবন আবদুস সালাম বালী ১৯৬৩ সালে মিশরের কাফরুশ-শাইখ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি আরবি ভাষা ও শিক্ষাবিষয়ক উচ্চশিক্ষা অর্জন করেন এবং ইসলামি দাওয়াহ, লেখালেখি ও রুকইয়াহ শারইয়াহর বিষয়ে কাজ করেছেন। জিন, জাদু, বদনজর এবং কুরআন-সুন্নাহর আলোকে রুকইয়াহর বিধান নিয়ে তাঁর রচিত বইগুলো পাঠকদের কাছে পরিচিত।

লাইব্রেরিতে অডিও: রুকইয়াহ শারইয়াহর পাঠ, জিন ও জাদু-সম্পর্কিত বিষয়ভিত্তিক অডিও এবং তাঁর নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা রেকর্ডিং।

৬. শাইখ আবদুল্লাহ ইবন মুহাম্মদ আস-সাদহান।

শাইখ ড. আবদুল্লাহ ইবন মুহাম্মদ আস-সাদহান রুকইয়াহ শারইয়াহর তিলাওয়াত-কারী, গবেষণা ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সৌদি ব্যক্তিত্ব। তিনি শরিয়াহ বিষয়ে পড়াশোনা করেছেন এবং রুকইয়াহ শারইয়াহ নিয়ে তুলনামূলক গবেষণায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর শিক্ষা ও রুকইয়াহর পদ্ধতিতে কুরআন ও সুন্নাহ-ভিত্তিক নির্দেশনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

লাইব্রেরিতে অডিও: রুকইয়াহ শারইয়াহর পাঠ, শিক্ষামূলক অডিও এবং তাঁর নামে প্রকাশিত যাচাইকৃত রেকর্ডিং।

৭. শাইখ আবু বাররা উসামাহ বিন ইয়াসীন আল-মা’আনী।

শাইখ আবুল বাররা উসামাহ বিন ইয়াসীন আল-মা’আনী জর্ডানের একজন লেখক ও রুকইয়াহ শারইয়াহ-বিষয়ক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। তিনি জর্ডান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবসায় অনুষদে পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে কুরআন-সুন্নাহ-ভিত্তিক রুকইয়াহ, মানসিক ও শারীরিক অসুস্থতা এবং রুকইয়াহর শরয়ি নীতিমালা নিয়ে অধ্যয়ন ও লেখালেখিতে মনোনিবেশ করেন। রুকইয়াহ শারইয়াহ বিষয়ে তাঁর রচিত বিশ্বকোষধর্মী গ্রন্থের জন্যও তিনি পরিচিত।

লাইব্রেরিতে অডিও: তাঁর নামে নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা রুকইয়াহ পাঠ, শিক্ষামূলক আলোচনা ও প্রাসঙ্গিক অডিও।

৮. অন্যান্য নির্ভরযোগ্য রুকইয়াহ শারইয়াহর তিলাওয়াত-কারী।

এই বিভাগে আরও পরিচিত কুরআনের কারী ও রুকইয়াহ শারইয়াহ পাঠকদের অডিও যুক্ত করা হবে। প্রতিটি অডিওর ক্ষেত্রে তিলাওয়াত বা রুকইয়াহর বিষয়বস্তু যাচাই করে উপস্থাপন করা হবে “ইনশাআল্লাহ”।

অডিওর বিন্যাস: যাচাইকৃত অডিওগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো থাকবে। কুরআন তিলাওয়াত ও রুকইয়াহ শারইয়াহ আলাদা করে চিহ্নিত করা হবে, যাতে পাঠক সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী অডিও নির্বাচন করতে পারেন।